cavariq English

বাংলাদেশের ব্যবসার জন্য বাংলায় সফটওয়্যার

দোকানের হিসাব রাখুন মোবাইলে, পুরোটা বাংলায়।

বেচাকেনা, স্টক, কার কাছে কত বাকি, দিন শেষে কত লাভ হলো, সব হিসাব মোবাইলে লেখা থাকবে। খাতা খুঁজতে হবে না, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না। ইন্টারনেট না থাকলেও কাজ চলবে।

  • মোবাইল অ্যাপ
  • অনলাইন দোকান
  • হিসাবের সফটওয়্যার

যাদের জন্য আমরা সফটওয়্যার বানিয়েছি

West World Shopping Cityশপিং মল
Dream Drapeকাপড়ের দোকান
Lulu Al Marjan Tours & Travelsট্রাভেল এজেন্সি, সিলেট

২৫ সেকেন্ডে দেখে নিন

অ্যাপটা কীভাবে কাজ করে, ছোট একটা ভিডিওতে দেখে নিন।

কোন ব্যবসার জন্য কী সফটওয়্যার

আপনার ব্যবসার জন্য কোন অ্যাপ, নিচে দেখে নিন।

কাপড়, জুতা, মোবাইল, ইলেকট্রনিক্স বা মুদি দোকান। যারা ফেসবুক পেজে বিক্রি করেন, তাদের জন্যও।

দোকান ও অনলাইন বিক্রেতা

কী বিক্রি হলো, কী কী স্টকে আছে, কার কাছে কত বাকি, সব হিসাব থাকবে আপনার মোবাইলে। দোকানে বিক্রি করুন বা ফেসবুকে, দুই জায়গার হিসাব একসাথে রাখতে পারবেন।

  • পণ্যের তালিকা
  • অর্ডার
  • স্টক
  • বাকির খাতা
  • দিনের হিসাব

যার জন্য বানিয়েছি: Dream Drape

শপিং মল, মার্কেট, আর যেখানে অনেক দোকান ভাড়া দেওয়া হয়।

মার্কেট ও শপিং মল

প্রতিটা দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল আর সার্ভিস চার্জের হিসাব। মিটার রিডিং দিলেই বিল তৈরি হবে, টাকা পেলে রসিদ। কোন দোকানের বিল বাকি, সাথে সাথে দেখতে পাবেন।

  • দোকানের তালিকা
  • মিটার ও বিল
  • টাকা আদায়
  • রসিদ
  • বাকি আর জরিমানা

যার জন্য বানিয়েছি: West World Shopping City

টিকেট, ভিসা, হজ-উমরাহ আর ট্যুরের এজেন্সি।

ট্রাভেল এজেন্সি

কোন যাত্রীর টিকেট বা ভিসা হলো, কে কত টাকা দিয়েছেন, কার কাছে কত বাকি, মাসে খরচ কত আর লাভ কত, এজেন্সির সব হিসাব থাকবে মোবাইলে।

  • টিকেট
  • ভিসা
  • টাকা আর বাকি
  • খরচ
  • লাভ-ক্ষতি

যার জন্য বানিয়েছি: Lulu Al Marjan Tours & Travels

আলাদা করে বানানো সফটওয়্যার

অন্য কিছু লাগলে আপনার চাহিদামতো সফটওয়্যার বানিয়ে দেব। যেভাবে চান, ঠিক সেভাবে।

বিস্তারিত পড়ুন

আমাদের সফটওয়্যার কেন নেবেন

বাংলা
নতুন বিক্রিস্টকবাকির খাতাআজকের হিসাব

পুরোটা বাংলায়

বোতাম, মেনু, মেমো, রিপোর্ট সব বাংলায় লেখা। ইংরেজি না জানলেও কর্মচারীরা প্রথম দিন থেকেই চালাতে পারবেন।

ইন্টারনেট নেইসেভ হয়েছে

নেট না থাকলেও কাজ চলবে

ইন্টারনেট না থাকলেও আপনার অ্যাপে কাজ চলবে, কোনো সমস্যা হবে না। নেট এলে সব হিসাব নিজে থেকেই সেভ হয়ে যাবে।

Gহিসাব-অক্টোবর.backup
Google Driveকপি সেভ হচ্ছে

হিসাব থাকবে আপনার নিজের Drive-এ

আপনি অনুমতি না দিলে অন্য কেউ আপনার হিসাব দেখতে পারবে না।

মালিকসব দেখেন
ম্যানেজারস্টক আর অর্ডার
ক্যাশিয়ারশুধু বিক্রি

কে কী দেখবে, আপনি ঠিক করবেন

অনলাইন অ্যাপে প্রতিটা কর্মচারীর আলাদা লগইন থাকে।

নমুনা হিসাবডেমোটাকা দেওয়ার আগে

আগে চালিয়ে দেখুন

ডেমোতে নিজে চালিয়ে দেখে তারপর ঠিক করুন নেবেন কি না।

কীভাবে কাজ শুরু হয়

  1. কথা বলা

    WhatsApp-এ বা ফোনে আপনার ব্যবসার কথা শুনব। কী বিক্রি করেন, কয়জন কর্মচারী, এখন হিসাব কীভাবে রাখেন।

  2. ডেমো দেখানো

    আপনার মতো ব্যবসার জন্য বানানো সফটওয়্যার নমুনা হিসাব দিয়ে চালিয়ে দেখাব।

  3. আপনার মতো সাজানো

    আপনার দোকানের নাম, লোগো, পণ্যের তালিকা আর হিসাবের নিয়ম বসিয়ে দেব।

  4. চালু করা ও শেখানো

    আপনার মোবাইলে চালু করে দেব। আপনাকে আর কর্মচারীদের হাতে ধরে শিখিয়ে দেব।

বিদেশের ক্রেতাদের জন্য, ইংরেজিতে

CAVARIQ Compass

বিদেশের রিয়েল এস্টেট এজেন্টদের জন্য আমাদের একটা ডিজিটাল প্রোডাক্ট। ফেসবুক-ইনস্টাগ্রামে কী পোস্ট দেবেন, কেউ মেসেজ দিলে কী বলবেন, তারপর কী করবেন, সব এতে লেখা আছে।

Compass দেখুন
CAVARIQ Compass cover

আপনার ব্যবসার কথা আমাদের জানান।

WhatsApp-এ একটা মেসেজ দিন। আপনার ব্যবসার জন্য কোন সফটওয়্যার ঠিক হবে, আর খরচ কত পড়বে, আমরা জানিয়ে দেব।

WhatsApp