অফলাইন অ্যাপ
এক মালিক বা ছোট দোকানের জন্য, যেখানে নেট সবসময় থাকে না।
- ইন্টারনেট ছাড়াই ফোন বা কম্পিউটারে চলে
- হিসাবের ব্যাকআপ আপনার নিজের Google Drive-এ
- আপনার ব্যবসার নাম আর লোগো
- চালু করে দেওয়া আর চালানো শেখানো
- একবার দাম দিলেই আপনার
ব্যবসার আকার আর কাজের ধরন অনুযায়ী দাম আলাদা হয়, তাই এখানে লেখা নেই। WhatsApp করলে আপনার জন্য হিসাব করে জানাব।
এক মালিক বা ছোট দোকানের জন্য, যেখানে নেট সবসময় থাকে না।
যেখানে কয়েকজন স্টাফ আছেন, বা মালিক দূর থেকে দেখতে চান।
যখন আপনার কাজের জন্য একদম নতুন কিছু লাগবে।
প্রতিটি ব্যবসার দরকার আলাদা: কতজন ব্যবহার করবেন, কোন কোন অংশ লাগবে, অফলাইন না অনলাইন। আপনার কথা শুনে সঠিক দাম জানাই, যাতে অপ্রয়োজনীয় কিছুর জন্য টাকা দিতে না হয়।
আপনি একা বা এক ফোনে কাজ করলে অফলাইন যথেষ্ট, খরচও একবার। কয়েকজন স্টাফ আলাদা ফোনে কাজ করলে, বা দূর থেকে দোকানের হিসাব দেখতে চাইলে অনলাইন ভালো।
হ্যাঁ। ব্যবসা বড় হলে আলোচনা করে অনলাইন ভার্সনে নেওয়া যায়।
তৈরি অ্যাপ সাজাতে কম সময় লাগে। কাস্টম কাজের সময় নির্ভর করে কাজের পরিমাণের উপর। পরিকল্পনার সময়েই লিখে জানিয়ে দিই।
অফলাইন ভার্সনে ব্যাকআপ যায় আপনার নিজের Google Drive-এ। অনলাইন ভার্সনে প্রতিটি ব্যবহারকারীর আলাদা লগইন থাকে, আর মালিক ঠিক করেন কে কী দেখবেন।